আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সফরে তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা।
এর আগে দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় পৌঁছে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। রাতেই একটি সুধী সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে রাজনৈতিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিত থাকার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বিদেশ সফর।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা, শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েই মালয়েশিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী।