সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নেতাকর্মীদের নির্দেশ দিলেন তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন করাতে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্ক থেকে মোবাইল ফোনে দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে তিনি এই নির্দেশ দেন। ফোনালাপে তারেক রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, “শুধু নির্দেশ দেওয়াই যথেষ্ট নয়, সবাইকে কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও দূতাবাস ও কনস্যুলেট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।”

এসময় তারেক রহমান উল্লেখ করেন, “বাংলাদেশে নির্বাচনের সময় যেভাবে প্রার্থী বা দলীয় প্রতিনিধিরা ঘরে ঘরে ভোট চায় বা ভোটার লিস্টের নাম সরবরাহ করে, সেইভাবে প্রবাসীদের ক্ষেত্রে কাজ করতে হবে। অনেকের এনআইডি তৈরি করতে হবে এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কাজ করবে।”

তিনি আরও বলেন, “প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৫০ লাখ। প্রবাসীদের অন্তর্ভুক্ত করলে ভোটার সংখ্যা পৌঁছাবে প্রায় ১৩ কোটি, যা বিরাট এক প্রভাব ফেলবে। এজন্য আপনাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং নির্বাচন কমিশনের নিয়মাবলী বোঝার পর যথাযথ সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।”

এই ফোনালাপে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ অন্যান্য স্টেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা ফোনালাপে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের সফল বাস্তবায়নে মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত