সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোন চেষ্টা প্রতিহত করা হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, দেশের মানুষের রক্ত ও জীবনের ত্যাগে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। তাই কোনোভাবেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে দেয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ফ্যাসিবাদের দোসরদের ব্যবহার করে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে তার পরিণতি শুভ হবে না। শনিবার দলের নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব।

তিনি বলেন, একজন জাতীয় নেতার ওপর এ ধরনের নৃশংসতা রাজনীতিতে ভীতি ও শঙ্কা তৈরি করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমন পরিস্থিতি অগ্রহণযোগ্য। তাই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে উৎখাত করতে হলে নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। জনগণের মতামত প্রতিফলিত করার একমাত্র পথ হলো পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাস জুড়ে দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি জেলায় সমাবেশ ও মিছিল, মহানগরের থানায় থানায় কর্মসূচি, পিআর নিয়ে প্রচারপত্র বিতরণ এবং প্রতিটি থানায় সভা আয়োজন। তিনি জোর দিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই হতে হবে, আর সেই লক্ষ্যে আমরা সব ধরনের কর্মসূচি পালন করব।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদসহ বিভিন্ন কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত