আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের বোলিং তোপে পড়ে পাকিস্তান দল, সাকিব নিজের প্রথম ওভারে পরপর দুই বলে ফিরিয়েছেন দুই পাক ব্যাটার নেওয়াজ ও হাসান নেওয়াজকে, দুজনকেই উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে বন্দি করেছেন তানজিম।
হাসান নেওয়াজ ৬ বল আর মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করে এমন জোড়া আঘাত দলের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। পাকিস্তানের স্কোর এখন ১৫ রানে ৫ উইকেট!
ছোট লক্ষ্য হলেও টাইগারদের বোলিং আগুনেই পোড়াচ্ছে পাকিস্তানকে।