সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতায় চ’রম হ’তা’শায় ডোবছে ভারতীয় মোদী সরকার!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নতুন ঘনিষ্ঠ সম্পর্ককে উদ্বেগের সঙ্গে দেখছে ভারত। দেশটির গোয়েন্দা সংস্থার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ–১৮ জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর এবং দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরকে ‘কূটনৈতিক ঘনিষ্ঠতা’ হিসেবে দেখা হচ্ছে।

দুই দিনের সফরে ঢাকায় এসে ইসহাক দার রবিবার (২৪ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে— অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা।

ভারতের গোয়েন্দা সংস্থার দাবি, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক পুনর্গঠন করছে, যা তাদের জন্য বিস্ময়কর ও উদ্বেগজনক। বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যু প্রসঙ্গে ইসহাক দার বলেন, এ বিষয়টি দুইবার সমাধান হয়েছে— প্রথমত ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে এবং দ্বিতীয়বার ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সফরে দুঃখ প্রকাশের মাধ্যমে। তিনি বলেন, “ইসলাম হৃদয় পরিষ্কার করতে বলে। অতীতের ক্ষত ভুলে দুই দেশের সামনে এগিয়ে যাওয়া উচিত।”

ইসহাক দার আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একযোগে কাজ করতে চায়। দুই দেশের আলোচনায় কোনো মতপার্থক্য হয়নি, যা ইতিবাচক অগ্রগতি বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: নিউজ–১৮

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত