সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

বাবা-মায়ের বুক খালি করে বোনের পর এবার ভাই নাফিও চলে গেলো

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। ছোট্ট নাফিও অবশেষে পৃথিবীকে বিদায় জানালো। এর আগে, একই দুর্ঘটনায় মারা গিয়েছিল তার বোন নাজিয়া।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ১০ নম্বর আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৯ বছরের নাফি। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ঠিক কয়েক ঘণ্টা আগেই, সোমবার দিবাগত রাত ৩টার দিকে প্রাণ হারায় তার বোন নাজিয়া (১৩), যার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

দুই ভাইবোন উত্তরার কামারপাড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত। নাজিয়া পড়ত তৃতীয় শ্রেণিতে, আর নাফি ছিল প্রথম শ্রেণির ছাত্র।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় তাদের ইউনিটে আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। একাধিক দগ্ধ শিশুর অবস্থা এখনো আশঙ্কাজনক।

আইএসপিআরের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এর মধ্যে বেশিরভাগই শিশু।

এছাড়া, বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৭০ জন। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে নিচের হাসপাতালগুলোতে—

বার্ন ইনস্টিটিউট: ৪৬ জন

ঢাকা মেডিকেল কলেজ: ৩ জন

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল: ৮ জন

সিএমএইচ: ২৮ জন

লুবনা জেনারেল হাসপাতাল: ১৩ জন

উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: ১ জন

ইউনাইটেড হাসপাতাল: ২ জন

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন

স্বাস্থ্য অধিদপ্তর ও বার্ন ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এখনো ৩০ জনেরও বেশি দগ্ধ রোগী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি কয়েকজন রোগীকে কেবিনে নেওয়া হলেও অন্তত ১০ জন এইচডিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

এই দুর্ঘটনার পর সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই প্রশ্ন তুলছেন—নিরাপদ থাকার কথা যাদের হাতে, কেন সেই নিরাপত্তার চরম ব্যর্থতায় শিশুর প্রাণ ঝরে পড়লো?

উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ‘F-7 BGI’ নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের পাশেই বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ অনেক শিক্ষার্থী হতাহত হয়। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত