আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আজও আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। সর্বশেষ মূল্য সমন্বয়ের পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) যে দাম নির্ধারণ করেছে, শুক্রবারও সেই দাম কার্যকর রয়েছে।
বর্তমান দামে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার মূল্য ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
বাজুস জানিয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দামই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের ভিত্তিতে মজুরি যোগ হতে পারে।
সংস্থাটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রেও আগের নীতিমালা বহাল থাকবে।
অন্যদিকে, রুপার দামেও কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা।