সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে? সীমান্তে অমানবিক বাস্তবতার মুখোমুখি শত শত নারী-পুরুষ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে আসাম রাজ্যে, ভয় ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজার হাজার দরিদ্র মানুষ। অভিযোগ উঠেছে—তাদের মধ্যে বহুজনকে ‘বিদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাদের অনেকেই জন্মসূত্রে ভারতীয়, এমনকি সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

এই অভিযানের মূল লক্ষ্য বলে যাদের ধরা হচ্ছে, তারা মূলত দরিদ্র, নিরক্ষর ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের বিরুদ্ধে কোনো FIR, গ্রেপ্তারি পরোয়ানা কিংবা সরকারি নথি ছাড়াই হঠাৎ করে আটক করা হচ্ছে। এরপর তাদের হাতেই ধরিয়ে দেওয়া হচ্ছে কিছু বাংলাদেশি টাকা, তোলা হচ্ছে ছবি, এবং গোপনে সীমান্তের কাছে নিয়ে যাওয়া হচ্ছে—যেখানে রাতের আঁধারে বৃষ্টি ভিজে দাঁড়িয়ে থাকতে হচ্ছে “নো ম্যানস ল্যান্ডে”।

বেশ কিছু ভুক্তভোগীর অভিজ্ঞতায় উঠে এসেছে ভয়ংকর কিছু তথ্য। কেউ কেউ বলছেন, দিনের পর দিন আদালতে গিয়ে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা করে চলেছেন, কারও মামলা এখনো চলমান। তবু হঠাৎ করে কোনো নোটিশ বা আইনি নির্দেশনা ছাড়াই তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

এক বৃদ্ধা নারী জানান, তাকে রাতে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় তিনি কিছু খেতে না পেয়ে দুর্বল হয়ে পড়েন। পরে তাকে একটি দূরবর্তী বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সীমান্তে ঠেলে দিয়ে বলা হয়—কোনো কথা বলা যাবে না, নিজ নিজ পথে হাঁটতে হবে।

তিনি জানান, বিজিবি জিজ্ঞেস করে তারা কিভাবে এলো, কেন এলো। অনেকক্ষণের টানাপোড়েনের পর কোনো সুরাহা না হওয়ায় তারা নিজেরাই বাধ্য হয়ে ভারতের দিকে ফিরে হাঁটা শুরু করেন। এ সময় কেউ প্রতিবাদ করলে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।

যাদের আটক করা হচ্ছে, তাদের পরিবারের কেউ জানতেও পারছেন না প্রিয়জন কোথায় আছেন। ফোন বন্ধ, খোঁজ নেই কোনো দপ্তরে। অনেকে দিন শেষে জানতে পারছেন, সীমান্তে ফেলে রেখে আসা হয়েছে তাদের মা, বোন বা স্বামীকে। আবার কেউ ভাগ্যক্রমে ফিরে এলেও মানসিকভাবে চরমভাবে ভেঙে পড়ছেন।

যেসব মানুষকে এভাবে সীমান্তে ফেলে আসা হচ্ছে, তারা অনেকেই এখনো ভারতীয় আদালতে নিজেকে নাগরিক প্রমাণে লড়াই করছেন। অথচ তাদের দেশে ফেরার কোনো পথ নেই, নেই থাকার কোনো জায়গাও।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে অন্য দেশে পাঠানোর জন্য দ্বিপাক্ষিক প্রক্রিয়া, প্রমাণ এবং আদালতের নির্দেশ থাকা জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এমন কোনো আইনগত প্রক্রিয়া ছাড়াই অসংখ্য মানুষকে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এতে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।

এই অবস্থায় সীমান্তের উভয় পাশে দেখা যাচ্ছে অসংখ্য ছিন্নমূল মানুষের সারি, যাদের কেউ চায়নি, কেউ স্বীকারও করছে না। তারা শুধু বেঁচে থাকার আশায় একপাশ থেকে অন্যপাশে হাঁটছে—জন্মভূমি প্রমাণের যুদ্ধ নিয়ে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত