সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারত-বাংলাদেশ বাণিজ্যে দীর্ঘদিনের ভারসাম্যহীনতা, সমাধানে উদ্যোগ নিচ্ছে সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে যে ভারসাম্যহীনতা রয়েছে, তা নতুন কিছু নয়—বিগত সরকার আমল থেকেই এই বৈষম্য চলমান। তবে নতুন সরকার এসে বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমলে নিচ্ছে এবং সমাধানের পথে এগোচ্ছে। এমনটি জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি বহুদিনের। এটি একদিনে দূর হবে না, তবে আমরা কাজ শুরু করেছি। সময় লাগবে, তবে পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছি।”

বাংলাদেশি পণ্যের ওপর ভারতের নতুন কোনো আমদানি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে ভারত এখনো কিছু জানায়নি। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য উঠে এসেছে, তা যাচাই-বাছাই করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা প্রতিযোগিতার মাধ্যমে রপ্তানিতে সক্ষমতা অর্জন করেছি। ভারতেও আমাদের পোশাকশিল্পের পণ্য যাচ্ছে। ব্যবসা চলমান রাখতে হলে দুই দেশের স্বার্থকেই সামনে রাখতে হবে।”

ট্রান্সশিপমেন্ট ইস্যুর ধারাবাহিকতায় ভারতের এই পদক্ষেপ কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তেমন মনে হচ্ছে না। তবে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের সিদ্ধান্তে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন, কারণ ভৌগোলিক বাস্তবতায় আমরা একে অপরের ওপর নির্ভরশীল।”

পরিস্থিতি বোঝার জন্য আরও এক-দুই দিন লাগবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। এরপর করণীয় চূড়ান্ত করে সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেন তিনি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত