সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না: টাঙ্গাইলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: মওলানা ভাসানীর অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতেন না।’’ তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক ব্যক্তিত্বকে যথাযথভাবে সম্মান দেওয়া হয়নি, অথচ স্বাধীনতার বীজ বপন করেছিলেন তিনিই।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘‘গত ৫৪ বছর ধরে একজনকেই জাতির পিতা বানিয়ে রাখা হয়েছে। অথচ বাংলাদেশের জন্য বহু নেতা রক্ত-ঘাম দিয়ে লড়াই করেছেন। তাদের মধ্যে মাওলানা ভাসানী অন্যতম। তিনি কৃষক-শ্রমিকের নেতা ছিলেন, উপমহাদেশের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর ছিলেন।’’

ভাসানীর ইতিহাসের কথা স্মরণ করে নাহিদ বলেন, আসামে বসবাসরত বাঙালি মুসলিমদের ভূমি অধিকার রক্ষার জন্য প্রথম আন্দোলন করেছিলেন ভাসানী। ‘‘আজও আসামে বাঙালি মুসলিম-হিন্দুদের সেই লড়াই চলছেই।’’

সমাবেশে তিনি কাগমারী আন্দোলনের কথাও স্মরণ করান— ‘‘মাওলানা ভাসানীই প্রথম পাকিস্তানি শাসকদের বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার পর বলেছিলেন, ‘আমরা পিঞ্জির ভেঙেছি দিল্লির গোলাম হওয়ার জন্য নয়।’ ’’

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পশ্চিমবঙ্গের নামে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, *‘‘আমাদের তাঁত শিল্প বাঁচাতে হবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষক ও তাঁতশিল্পের উন্নয়ন জরুরি।’’

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা—মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, আজাদ খান ভাসানী ও মাসুদুর রহমান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে সার্কিট হাউজ থেকে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত