আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ করা হয়েছে। কাতার এয়ারওয়েজ কাতারের আকাশসীমা বন্ধ হওয়ায় সব ফ্লাইট স্থগিত করেছে।
এর পাশাপাশি টার্কিশ এয়ারলাইনস কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্ডানের সব ফ্লাইট বাতিল করেছে।
শনিবার সকালে ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এ সময় দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ইরান পাল্টা হামলা শুরু করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।