সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মনোনয়নের দাবিতে কিশোরগঞ্জে ট্রেন আটকে শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকদের বিক্ষোভ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের উদ্যোগে বিশাল গণমিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মিছিলটি বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে সরারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেট মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা শেখ মজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি সাময়িকভাবে আটকে দেয়। প্রায় ১০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সমর্থকদের সরে যেতে অনুরোধ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাই, শিগগির শেখ মজিবুর রহমান ইকবালের নাম কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করুন।”

তিনি আরও বলেন, “বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। যতদিন তার প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এ গণমিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত