সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মিনায় যাচ্ছেন আল্লাহর মেহমানরা, ড্রোন নিরাপত্তায় নজিরবিহীন হজ আয়োজন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র কাবা শরিফে জোহরের নামাজ আদায় শেষে মঙ্গলবার বিকেলে মিনার পথে রওনা হয়েছেন সারা বিশ্বের লাখো মুসলমান। কেউ গাড়িতে, কেউ পদব্রজে পাড়ি দিচ্ছেন মক্কার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনার ৯ কিলোমিটার পথ। আকাশবাতাস মুখরিত হচ্ছে হাজিদের মুখে উচ্চারিত তালবিয়ায়—“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”। শুরু হয়েছে হজের প্রথম ধাপ—মিনায় অবস্থান।

মিনায় তাঁবুতে এক রাত অবস্থান করে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের পাশাপাশি ইবাদতে কাটাবেন হাজিরা। এরপর বৃহস্পতিবার ভোরে তারা যাবেন হজের মূল পর্ব ‘ওকুফে আরাফা’র জন্য আরাফাত ময়দানে। এখানে সূর্যাস্ত পর্যন্ত সেলাইবিহীন ইহরামের কাপড়ে থাকবেন হাজিরা। সূর্যাস্তের পর যাত্রা করবেন মুজদালিফায়, রাতযাপন ও পাথর সংগ্রহের জন্য।

১০ জিলহজ ফজরের নামাজ শেষে ফের মিনায় ফিরে হাজিরা চারটি গুরুত্বপূর্ণ কাজ করবেন—জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরিফে তাওয়াফে জিয়ারত। এরপর ১১ ও ১২ জিলহজ মিনায় থেকে প্রতিদিন তিনটি শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করে শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা।

বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৮৭ হাজার ১৫৭ হাজি। যানজট এড়াতে অনেকে হেঁটেই পৌঁছেছেন মিনায়। তাঁদের জন্য রয়েছে ফায়ারপ্রুফ ও শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু। সঙ্গে নিতে হচ্ছে প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী, হালকা বিছানা, ইহরামের কাপড় ও খাবার সরবরাহের জন্য নির্ধারিত মোয়াল্লেম কার্ড।

হজের খুতবা দেবেন শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ—যিনি মক্কার গ্র্যান্ড মসজিদের খতিব ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। তাঁর খুতবা আগামীকাল ৯ জিলহজ আরাফাত ময়দান থেকে সরাসরি সম্প্রচারিত হবে।

এই প্রথমবারের মতো হজ নিরাপত্তায় যুক্ত হয়েছে ‘ফ্যালকন’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ফায়ারফাইটিং ড্রোন। এটি ১২ ঘণ্টা একটানা উড়তে সক্ষম, ৪০ কেজি ওজন বহন করতে পারে এবং তাপমাত্রা নির্ণায়ক ক্যামেরার মাধ্যমে আগুনের উৎস শনাক্ত করে তাৎক্ষণিক মনিটরিং করতে পারে। ড্রোনটি বহুতল ভবন, ঘনবসতিপূর্ণ এলাকা, বনভূমি ও রাসায়নিক স্থানে ব্যবহারযোগ্য।

এটি শুধু এক ধর্মীয় সমাবেশ নয়—এ যেন সুশৃঙ্খলতা, প্রযুক্তি ও নিরাপত্তার অপূর্ব এক সম্মিলন। হজ পালন করতে আসা প্রতিটি মুসলমান যেন অনুভব করছেন—তারা সত্যিই ‘আল্লাহর মেহমান’।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত