সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মুখ ফসকে অ/ভি/শ/প্ত ইসরাইলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ভাইরাল মার্কিন রাষ্ট্রদূত!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শে একটি আলোচিত ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, “ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে।” এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ব কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়।

তবে কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের বক্তব্য সংশোধন করেন এবং বলেন, “আমার বক্তব্যে ইরানকে লক্ষ্য করেই মন্তব্যটি করা হয়েছিল, ইসরায়েলকে নয়।”

জাতিসংঘের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো জানায়, ওই মুহূর্তে রাষ্ট্রদূতের এই মন্তব্যে সভায় কিছু সময়ের জন্য অস্বস্তিকর নীরবতা নেমে আসে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ ঘটনাকে “মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত” হিসেবে অভিহিত করেছে।

ডরোথি শে মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাচ্ছিলেন। তবে বক্তব্যের এক পর্যায়ে তিনি অসতর্কভাবে ইসরায়েলের নাম বলে ফেলেন, যা অনেকের মতে ছিল তার অবচেতনে থাকা সত্যিকারের মূল্যায়ন।

তিনি বলেন, “ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত রাখার চুক্তিতে ফিরে যেত, তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না এই সংঘাতে বেসামরিক নাগরিক বা মার্কিন সেনা হতাহত হোক।

বিশ্লেষকদের মত, বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা মার্কিন পররাষ্ট্র নীতির দ্বিমুখী চরিত্রের একটি অনিচ্ছাকৃত উদাহরণ। সামরিক সহায়তা ও কূটনৈতিক সুরক্ষা দিয়ে ইসরায়েলকে সমর্থন করলেও, বাস্তবতায় ইসরায়েলই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম উৎস, এমন ধারণা অনেক বিশেষজ্ঞই আগে থেকে দিয়ে আসছিলেন।

এদিকে আরব বিশ্বে ডরোথি শে’র এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। হাজার হাজার ব্যবহারকারী বলছেন, “অবশেষে মার্কিন কূটনীতিকের মুখ থেকেই বেরিয়ে এল সত্য!”

ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত