আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শান্তি চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি হতে পারে। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ কমে আসার সম্ভাবনাও সৃষ্টি হবে।
সোমবার (১৬ জুন) দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য চুক্তির পক্ষে মত দিয়েছেন। তবে চুক্তির বিস্তারিত বিষয় পরে প্রকাশ করা হবে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চুক্তির পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন এই প্রণালির মাধ্যমে সম্পন্ন হয়।
এ বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি আদায় করা উচিত নয়।