আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।
হাসনাত আব্দুল্লাহ লিখেন, “হাসিনার পুলিশ লীগ ও কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। বিদেশে বসে প্রতিবাদের প্রতীক হিসেবে থাকা আখতারকে দমন করা যাবে না।” তিনি আরও উল্লেখ করেন, যারা আওয়ামী লীগের পক্ষে টকশো বা কলামে ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও প্রত্যাখ্যান করা উচিত নয়।
এ সময় তিনি নিজের একটি পুরোনো স্ট্যাটাসও শেয়ার করেন। সেখানে তিনি আখতার হোসেনকে “ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা” হিসেবে উল্লেখ করেছেন এবং লিখেছেন, “এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। রশি বেধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ঘটনা যেকোনো মানুষের জন্য ব্যথাদায়ক।”
হাসনাত সতর্ক করে বলেন, “যে মত বা দলেরই হোন না কেনো, মজলুমের এই শৃঙ্খলে সবাই আটকাতে পারে। খুব শিঘ্রই।”