সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

যুক্তরাষ্ট্রে কমলো শুল্ক, স্বস্তিতে বাংলাদেশের রপ্তানি খাত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র যে ৩৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছিল, তা কমিয়ে এখন ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার (১ আগস্ট) থেকে এই নতুন শুল্কহার কার্যকর হবে।

চলতি বছরের ২ এপ্রিল, বাণিজ্য ঘাটতির অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের পণ্যে তখন ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করে, বাংলাদেশের বাজারে তাদের পণ্যের ওপর ৭৪ শতাংশ পর্যন্ত শুল্ক থাকায় এই পাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরে ৯ এপ্রিল ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেই সময় শুল্ক আলোচনার সুযোগ তৈরি হয় এবং গত ২৯ জুলাই শুরু হয় তৃতীয় দফার আলোচনা। তিনদিনব্যাপী বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ দপ্তরের কর্মকর্তারা।

বৈঠক শেষে উভয় দেশ যৌথ বিবৃতিতে জানায়, বাংলাদেশের ক্ষেত্রে শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের ওপর ১৯%, ভারতের ওপর ২৫%, মিয়ানমারের ওপর ৪০%, আর শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপরও ২০ শতাংশ হারে শুল্ক ধার্য করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্ক হ্রাস বাংলাদেশের তৈরি পোশাক ও রপ্তানিমুখী শিল্পে কিছুটা স্বস্তি বয়ে আনবে। তবে বাজারে টিকে থাকতে হলে নতুন চুক্তি ও আলোচনার মাধ্যমে আরও সুবিধা আদায়ের ওপর গুরুত্ব দিতে হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত