আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: তিন মাস আগে যুদ্ধবিরতি শুরু হলেও গাজায় বিমান হামলা ও সহিংসতার কারণে অন্তত ১০০ শিশুর মৃত্যু হয়েছে। এই উদ্বেগজনক তথ্য জানিয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার।
জেনেভা থেকে মঙ্গলবার দেওয়া এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, অক্টোবরের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু 'ছেলে হোক বা মেয়ে' সহিংসতায় প্রাণ হারাচ্ছে।
এমন মৃত্যুতে মূলত দায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ, ড্রোন আক্রমণ এবং অন্যান্য সহিংস কার্যক্রম। ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও শিশুদের জীবন এখনো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন।