সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

রমজান ২০২৬: কবে শুরু হবে রোজা? জানা গেল সম্ভাব্য তারিখ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ইসলামী ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৭ হিজরি সনের সিয়াম সাধনার মাস বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বিশেষ গুরুত্ববহ। ইসলামিক ইনফরমেশন সূত্রে জানা গেছে, শনিবার তারা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রমজান শুরুতে শতদিনের কাউন্টডাউন শুরু করেছে।

জ্যোতির্বিদদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ আকাশে উঠবে, কিন্তু সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন খালি চোখে দেখা সম্ভব নয়। এজন্য মধ্যপ্রাচ্যে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন, রমজানের শুরুতে মধ্যপ্রাচ্যে দৈনিক রোজার সময় প্রায় ১২ ঘণ্টা থাকবে, যা মাসের শেষে বৃদ্ধি পেয়ে ১৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

অন্যদিকে, সৌদি আরব চাঁদ দেখার জন্য তাদের কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। প্রায়ই সৌদি আরবকে নিজস্ব উম আল-কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে তারিখ ঘোষণা করার অভিযোগ করা হয়।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান শুরু হয়। তাই দেশে ২০ ফেব্রুয়ারি রোজা শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত