আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাখালিন দ্বীপের আকাশে সম্প্রতি এমন এক বিরল দৃশ্য দেখা গেছে, যা দেখে স্থানীয়রা চমকে গেছেন। সকালবেলার আকাশে একে অপরের পাশে দুটি সূর্য জ্বলতে দেখা গেছে। অনেকেই এই অপূর্ব দৃশ্যের ছবি ও ভিডিও তুলেছেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছে, বাস্তবে দ্বিতীয় কোনো সূর্য ছিল না। এটি একটি প্রাকৃতিক অপটিক্যাল ঘটনা, যা “সানডগ” বা প্যারহেলিয়ন নামে পরিচিত। খুব ঠান্ডা আবহাওয়ায় আকাশে ভাসমান হেক্সাগোনাল বরফের কণার মধ্য দিয়ে সূর্যালোক প্রতিফলিত ও ভগ্ন হয়ে এমন দৃশ্য তৈরি হয়। ফলে সাধারণ দর্শকের কাছে মনে হয় একসাথে দুটি সূর্য জ্বলছে।
এই ঘটনা যদিও অস্বাভাবিক মনে হলেও বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ স্বাভাবিক। স্থানীয়রা প্রথমে হতবাক হলেও পরে বুঝতে পেরেছেন এটি প্রকৃতির এক অভিনব খেলা।
সূত্র: The Times of India