সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

রিকশা ভাড়ার তালিকা প্রকাশ, সর্বনিম্ন ৫০ টাকা, আর সর্বোচ্চ কত?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ। এ লক্ষ্যে প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত তালিকা অনুযায়ী সিলেট নগরের সিএনজি ভাড়া সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের ফেসবুক পেইজে গণবিজ্ঞপ্তি আকারে এ তালিকা প্রদান করা হয়।

সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে যাতায়াতের জন্য সিএনজি চালিত থ্রি-হুইলার ভাড়ার হার পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত ভাড়ার তালিকা প্রস্তুতকরণে নগরের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নগরবাসীকেও মতামত প্রদানের আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার। মতামত পাঠানো যাবে ফোনে, ই-মেইল ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে।

আর ঘণ্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতি ঘণ্টা ১৫০ টাকা এবং পরবর্তী প্রতি ৩০ মিনিটে ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েছে।

এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্রকাশ করেছিল মহানগর পুলিশ। প্রস্তাবিত তালিকা অনুযায়ী বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, ওসমানী মেডিক্যাল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা; পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট ৭৫ টাকা; আখালিয়া, শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাস টার্মিনাল ৯০ টাকা; টুকেরবাজার, শাহজালাল ইউনিভার্সিটি গেট, শাহপরান (রহ.) মাজার গেট, খাদিম, টুকেরবাজার ১২০ টাকা; মাসুক বাজার ১৫০ টাকা; বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫ টাকা; বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেট থেকে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা; কুমারগাঁও বাস টার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকেরবাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার পর্যন্ত ৬০ টাকা; টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা; বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা; শাহপরান (রহ.) মাজার গেট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা; সালুটিকর ১৫০ টাকা; লামাকাজী ১৮০ টাকা।

হুমায়ূন রশিদ চত্বর থেকে ওসমানী মেডিক্যাল ১২০ টাকা; কুমারগাঁও বাস টার্মিনাল ১৫০ টাকা।

রেলস্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহাম্মদপুর, বলদী আশপাশ এলাকা ৯০ টাকা; ওসমানী মেডিক্যাল, লামাবাজার, রিকাবীবাজার ১২০ টাকা; আম্বরখানা, সুবিদবাজার, মাজারগেট আশপাশ এলাকা ১৫০ টাকা; কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা; রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা; ক্বীন ব্রিজ, কদমতলী, বাস টার্মিনাল, হুমায়ূন রশিদ চত্বর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কীন ব্রিজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী বাস টার্মিনাল, রেলস্টেশন ৯০ টাকা।

কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা; পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্বর ৬০ টাকা; হেতিমগঞ্জ (মহানগরের বাইরে) ১৫০ টাকা।

শাহপরান মেইন গেট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা।

কীন ব্রিজ, দক্ষিণপাড় (ভারথখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানা ৬০ টাকা; জালালপুর, কলাবাগান ১২০ টাকা; বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা।

চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা; বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতু মিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট ৯০ টাকা; রিকাবীবাজার, ওসমানী মেডিক্যাল আশপাশ এলাকা ১২০ টাকা।

জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট ৭৫ টাকা; মুক্তিরচক, মীরেরচক/শাহপরান (রহ.) থানা গেট, মুরাদপুর বাজার ১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ ৫০ টাকা।

শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেল রোড পয়েন্ট ৬০ টাকা।

বালুচর পয়েন্ট (এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন) থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ১৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।
সিলেট শহরের জন্য ঘণ্টা ভিত্তিতে সিএনজি ভাড়া প্রতি ঘণ্টায় ১৫০ টাকা এবং পরবর্তী ৩০ মিনিটে ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণের প্রস্তাব করা হলো।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত