সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

লন্ডনে ট্রাম্পবিরোধী বিক্ষোভ: আমরা যা ঘৃণা করি তার সবকিছুর প্রতিনিধিত্ব করেন ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় দফা রাষ্ট্রীয় সফর উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানকালে হাজারো মানুষ রাজপথে নেমে আসেন।

বিবিসি এবং আল জাজিরার খবরে জানা যায়, বুধবার সন্ধ্যায় পার্লামেন্ট স্কোয়ারের সামনে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ ট্রাম্পবিরোধী সমাবেশে অংশ নেন। মিছিলকারীরা পোর্টল্যান্ড প্লেস থেকে হোয়াইটহলের দিকে অগ্রসর হয়ে স্লোগান দেন, “বর্ণবাদকে না, ট্রাম্পকে না, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করো।

এই বিক্ষোভের আয়োজন করে স্টপ ট্রাম্প কোয়ালিশন নামে একটি সংগঠন, যেখানে ৫০টির বেশি ইউনিয়ন ও দাতব্য প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১ হাজার ৬০০ পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য বাহিনীর ৫০০ সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্প শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি এমন এক রাজনীতির প্রতীক যেটি বৈষম্য ও বিভাজনকে উসকে দেয়। জোটের মুখপাত্র বলেন, ‘যে সরকার ট্রাম্প এবং বর্ণবাদের কাছে মাথা নত করবে, সেই সরকারই ফ্যাসিবাদের দরজা খুলে দেবে।

এ সময় রাজনৈতিক ভাষ্যকার ও বিক্ষোভের অন্যতম সংগঠক জো গার্ডনার বলেন, ‘আমরা যা ঘৃণা করি তার সবকিছুর প্রতিনিধিত্ব করেন ট্রাম্প। আমরা চাই সরকার কিছুটা দৃঢ়তা দেখাক এবং শান্তি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে একটি বিকল্প দৃষ্টিভঙ্গি সামনে আনুক।

ট্রাম্প যদিও পার্লামেন্টে প্রবেশ করেননি, তবুও বিক্ষোভকারীরা জানান, তাদের উদ্দেশ্য শুধু ব্যক্তিকে ঘিরে নয়; বরং ‘ট্রাম্পবাদী রাজনীতির’ বিরুদ্ধে বৈশ্বিক প্রতিরোধ গড়ে তোলা।

সূত্র: BBC, Al Jazeera

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত