সর্বশেষ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম

শব্দ দূষণে বিশ্বসেরা ঢাকা! জাতিসংঘের রিপোর্টে বেরিয়ে এলো ভয়াবহ চিত্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শব্দ দূষণে বিশ্বসেরা হওয়ার অস্বস্তিকর তকমা এবার জুটেছে ঢাকার কপালে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাম্প্রতিক এক বিশ্লেষণে বিশ্বের ‘শব্দ দূষণের হটস্পট’ শহরগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশের রাজধানী ঢাকা শব্দ দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে কোলাহলপূর্ণ শহর। এখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ১১৯ ডেসিবেল (ডিবি), যা স্বাভাবিক সহনশীলতার চেয়ে অনেক বেশি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার তথ্যভিত্তিক ওয়েবসাইট ‘Seasia’-র প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের মোরাদাবাদ শহর, যেখানে শব্দের মাত্রা ১১৪ ডিবি।

শুধু ঢাকা নয়, বাংলাদেশের আরও শহরও তালিকায় জায়গা করে নিয়েছে। রাজশাহীতে শব্দ দূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ১০৩ ডিবি, যা তাকে উল্লেখযোগ্য অবস্থানে রেখেছে। তালিকায় পাকিস্তানের ইসলামাবাদ (১০৫ ডিবি), ভিয়েতনামের হো চি মিন সিটি (১০৩ ডিবি), নাইজেরিয়ার ইবাদান (১০১ ডিবি), নেপালের কুপন্ডোল (১০০ ডিবি) এবং আলজেরিয়ার আলজিয়ার্স (১০০ ডিবি) শহরের নামও উঠে এসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিও রয়েছে এই তালিকায়, যেখানে শব্দের মাত্রা রেকর্ড করা হয়েছে ৯৫ ডিবি।

বিশেষজ্ঞরা বলছেন, শহরাঞ্চলে বাড়তে থাকা শব্দ দূষণ শুধু বাসিন্দাদের দৈনন্দিন জীবনকে অতিষ্ঠই করছে না, বরং এটি মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। তারা মনে করছেন, শব্দ দূষণ রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এই বিশ্লেষণ বিশ্বের নানান শহরে শব্দ দূষণকে একটি নতুন মাত্রায় ভাবতে বাধ্য করছে এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধির গুরুত্ব আরও একবার সামনে এনেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত