সর্বশেষ
অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড, পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা
সপ্তাহে তিন দিন ক্লাস, বাকি দিন অনলাইনে, নতুন সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী
ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে, যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ আক্রমণ শুরু করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি
দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার টাকারও বেশি
বিসিবির নেতৃত্ব পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?
বিনিয়োগকারীদের ঝুঁকিহীন সম্পদের দিকে ঝোঁক থাকায় আবারও বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান
সরকারি টিফিন খেয়ে অসুস্থ ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি কয়েকজন
যুদ্ধ শেষ নয়, নতুন সংঘাতের আভাস দিলেন নেতানিয়াহু
আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস
ইরানের সংশোধিত প্রস্তাবকে কার্যকর বলছে হোয়াইট হাউস, আলোচনায় নতুন আশার ইঙ্গিত
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৫৪
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সংকট, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
রাতে হুমকি দেওয়ার পর সকালেই যুদ্ধ বিরতির ঘোষণা, লেজ গুটিয়ে কি পালালেন ট্রাম্প?
কোনো শিক্ষক যদি খাতা মূল্যায়নের সময় অতিরিক্ত নম্বর প্রদান করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবিতে সংসদে উত্থাপন

শহীদ মহাবীর যুদ্ধা গোলাম নাফিজের দেহ বহনকারী সেই রিকশাটির জায়গা হচ্ছে গণভবনের স্মৃতি জাদুঘরে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মহাবীর যুদ্ধা গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম একথা বলেন।

গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশাচালক নূর মোহাম্মদকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং তাকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

নূর মোহাম্মদ নুরু তার রিকশাটি বিক্রি করে দিয়েছেন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশা ও রিকশাচালককে খুঁজে বের করার জন্য তার দফতরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী রিকশাচালক নূর মোহাম্মদ ওরফে নুরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি ৩৫ হাজার টাকায় লন্ডনপ্রবাসী আহসানুল কবীর সিদ্দিকী কায়সারের নিকট বিক্রি করেছেন বলে জানান।

পরবর্তী সময় আহসানুল কবীর সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হস্তান্তর করার ইচ্ছা পোষণ করেন। সে অনুযায়ী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যুগ্ম-আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেটের পথচারী-সেতুর নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিজ। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেন, তখনও তিনি রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পরবর্তী সময় এই রিকশার ছবি কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৬
সূর্যোদয়ভোর ৫:৪৩
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৬
সূর্যোদয়ভোর ৫:৪৩
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত