সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সংবাদপত্রের গুণগত মানোন্নয়নে নতুন যে সিদ্ধান্ত নিল সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

টাইমস ডেস্ক: দেশের সংবাদপত্রের মান উন্নয়নের লক্ষ্যে সরকার একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই টাস্কফোর্স সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সংবাদপত্র খাতের স্বচ্ছতা ও উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অংশীজনদের এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি জানান, সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত সংবাদপত্রগুলোই সরকারি সুবিধা ও বিজ্ঞাপন পাবে। পাশাপাশি, গণমাধ্যম প্রতিষ্ঠানের ট্যাক্স প্রদানের বিষয়টিও খতিয়ে দেখা হবে। সরকারের উদ্দেশ্য কোনো সংবাদপত্র বন্ধ করা নয়, বরং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা।

সভায় আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, যেসব সংবাদপত্রে ন্যায্য প্রতিযোগিতা অনুপস্থিত, তাদের সরকারি পৃষ্ঠপোষকতা সীমিত রাখা উচিত। ইংরেজি ভাষার সংবাদপত্রের জন্য আলাদা নীতিমালা প্রণয়নের পরামর্শও দেন তিনি।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম বলেন, সংবাদপত্র নিরীক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি এবং স্বচ্ছতার ভিত্তিতে কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দিনকাল ও নয়াদিগন্তসহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ।

সূত্র: বাসস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত