সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : স্পষ্ট করে জানালেন বাণিজ্য উপদেষ্টা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি: দেশের বাজারে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হলেও, সরকার এর পেছনে নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, “সরকার ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো নির্দেশ দেয়নি, ব্যবসায়ীরা নিজেরা এমন সিদ্ধান্ত নিতে পারে না।”

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়ীর দাম পরিবর্তনের অধিকার নেই। কেউ যদি নিজ উদ্যোগে দাম বাড়ায়, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর।

তাদের ঘোষণায় বলা হয়,

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা,

খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা,

পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২৩ টাকা বাড়িয়ে ৯৪৫ টাকা,

আর খোলা পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় যে, সরকারই হয়তো দাম বাড়িয়েছে। তবে মঙ্গলবারের বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এই বিভ্রান্তি দূর করে বলেন, “সরকার কোনো মূল্যবৃদ্ধির নির্দেশ দেয়নি, বরং বাজার নিয়ন্ত্রণে রাখতে সবসময় নজরদারি চলছে।”

তিনি আরও যোগ করেন, সরকার ব্যবসায়ীদের স্বেচ্ছাচারী মূল্য নির্ধারণ বন্ধে কড়া ব্যবস্থা নেবে, যাতে ভোক্তারা অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত