আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দরে প্রতি ভরি সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য ২৩ এপ্রিল সকাল থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনা প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
এর আগে ১৫ এপ্রিল সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির প্রভাবে ভবিষ্যতেও দামের এমন ওঠানামা থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।