সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সাভারে কৃষিজমি দখল ও অনুমোদনহীন প্রকল্পে ৩২ জনের বিরুদ্ধে রাজউকের মামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সাভারের বিরুলিয়া এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট, সরকারি খাল দখল এবং অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে রেলিক সিটির চেয়ারম্যানসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্তরা একটি ভূমিদস্যু চক্রের সদস্য, যারা কুমারন, রাজারবাগ, সাধাপুর, রাজাসনসহ ১০টি মৌজার প্রায় ৮,২৫১ বিঘা কৃষিজমি নিজেদের নামে দাবি করে বিদেশপ্রবাসীদের কাছে প্লট বিক্রি করে আসছে। সংরক্ষিত জলাধারে বালু ফেলে জমি ভরাট করে এবং তা লে-আউট প্ল্যানে ভাগ করে বিক্রির জন্য বিজ্ঞাপনও চালানো হয়।

রাজউক বারবার নিষেধাজ্ঞা দিলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালানো হয়। এমনকি ২২ মে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী ভাড়া করে কর্মকর্তাদের বাধা দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দায়ের করা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সাভার থানায় তা এফআইআর হিসেবে রেকর্ড করতে বলা হয়েছে।

এদিকে, অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধেও সাভারে অভিযান চালায় রাজউক। বিরুলিয়ার জিনজিরা মৌজায় পরিচালিত অভিযানে অন্তত পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, ভবনগুলো ইউনিয়ন পরিষদের ছাড়পত্র পেলেও রাজউকের কোনো অনুমোদন ছিল না।

রাজউক জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত