সর্বশেষ
ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে, যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ আক্রমণ শুরু করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি
দেশের বাজারে সোনার দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজার টাকারও বেশি
বিসিবির নেতৃত্ব পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?
বিনিয়োগকারীদের ঝুঁকিহীন সম্পদের দিকে ঝোঁক থাকায় আবারও বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান
সরকারি টিফিন খেয়ে অসুস্থ ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি কয়েকজন
যুদ্ধ শেষ নয়, নতুন সংঘাতের আভাস দিলেন নেতানিয়াহু
আগামীকাল দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস
ইরানের সংশোধিত প্রস্তাবকে কার্যকর বলছে হোয়াইট হাউস, আলোচনায় নতুন আশার ইঙ্গিত
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৫৪
যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই নতুন সংকট, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
রাতে হুমকি দেওয়ার পর সকালেই যুদ্ধ বিরতির ঘোষণা, লেজ গুটিয়ে কি পালালেন ট্রাম্প?
কোনো শিক্ষক যদি খাতা মূল্যায়নের সময় অতিরিক্ত নম্বর প্রদান করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবিতে সংসদে উত্থাপন
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অপমানজনক পরাজয়: রাশিয়ার দাবি
অনলাইন ক্লাস চালুর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পাইলট প্রকল্প শুরুর পরিকল্পনা

সাভারে হাসিনাসহ ৩০৮ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে হৃদয় আহমেদ নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় সদ্য ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার খ্যাত সাবেক আওয়ামী সরকার শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ক্ষমতাচ্যুত হাসিনাকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় সাতটি মামলা দায়ের করা হলো।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত হৃদয় আহমেদের বাবা নাটোর জেলার সিংড়া থানার ছাতারদীঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ।

এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।

এ হত্যা মামলায় হাসিনা ছাড়াও আসামির তালিকায় রয়েছেন—আওয়ামীর সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনিসহ আওয়ামী আরো অন্যান্য নেতাকর্মীরা। আসামিদের তালিকায় নাটোরের বেশ কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে।

এ মামলার এজাহারে বলা হয়েছে,ছাত্র জনতার‌ গণঅভ্যুত্থানের গেল ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান স্বৈরাচার খ্যাত সাবেক আওয়ামী সরকার শেখ হাসিনা। এর আগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে ওইদিন সাভারে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ৩৫ জনকে হত্যা করা হয়। এ বর্বর হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশকে ঘিরে ফেলে। বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালেই মারা যান তিনি।

হত্যা মামলায় আসামিদের বিষয়ে এক প্রশ্ন জবাবে মামলার বাদী রাজু আহমেদ জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তিনি আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন। তিনি বলেন, পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলাটি নথিভুক্ত করেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৬
সূর্যোদয়ভোর ৫:৪৩
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৬
সূর্যোদয়ভোর ৫:৪৩
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৮
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত