আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত ও সুশৃঙ্খল করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষকে সেবা দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে থানাগুলোকে দালালমুক্ত ও স্বচ্ছ রাখতে হবে।
এছাড়া দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।