আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের পেট্রোল পাম্পগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। রোববার (২২ মার্চ) রাতে জ্বালানি ঘাটতি এবং নিরাপত্তাহীনতার কারণে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শঙ্কা প্রকাশ করা হয়।
সংগঠনটির বক্তব্য অনুযায়ী, কোম্পানি থেকে প্রদত্ত দৈনিক তেল ক্রেতাদের চাহিদা মেটাতে পর্যাপ্ত নয়। ফলে পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ব্যবহারকারীদের। একই সঙ্গে দীর্ঘ সময় বিরামহীন কাজের কারণে পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে চাপে রয়েছেন।
পাম্প মালিকদের অভিযোগ, ঈদের আগের দিন একটি জেলা শহরের পাম্পে ১০,৫০০ লিটার পেট্রোল মজুত থাকলেও হঠাৎ অতিরিক্ত চাহিদার কারণে তা দ্রুত শেষ হয়ে গেছে। একই ধরনের ঘটনা অন্য পাম্পেও ঘটেছে। এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে তেল জোরপূর্বক নেওয়ার ঘটনা ঘটছে, যেখানে নিরাপত্তা ছিল না।
সংগঠনটি সতর্ক করেছে, জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তা সংকট অব্যাহত থাকলে, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও ট্যাংকার লুট হওয়ার ঝুঁকি রয়েছে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া হলে ব্যবসা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।