আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নতুন সময়সীমা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২৫ মার্চ) বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হয়ে গেছে এবং তারা এখনও দেশ ছাড়তে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময়সীমার মধ্যে যেকোনো দিন সরাসরি বিমানবন্দরে টিকিটের মাধ্যমে দেশত্যাগ করা সম্ভব। এই সময়ের মধ্যে ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই প্রবাসীরা দেশত্যাগ করতে পারবেন।
দূতাবাস সতর্ক করেছে, ১৮ এপ্রিলের পর এই সুযোগ আর থাকবে না। তাই সৌদি আরবে ভিজিট, ওমরাহ বা ফাইনাল এক্সিট ভিসায় থাকা সকল বাংলাদেশি এই নির্দেশ মেনে পদক্ষেপ নেবেন।