সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে স্বামীর মৃত্যু! পরকীয়ায় আর কত ঝরবে প্রাণ?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম মিয়া (২২) নোয়ানগর গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাঈম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে নাঈম বাড়ি থেকে বের হয়ে নিজ গ্রামসংলগ্ন কালনী নদীর তীরে বেড়িবাঁধ এলাকায় চলে যান। সেখানে রাতের কোনো এক সময় তিনি বিষ পান করেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকালে হাওরে গরু চরাতে যাওয়া এক নারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্বজনরা নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধল গ্রামের এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে নাঈমের বিয়ে হয়। বিয়ের পরও ওই তরুণীর সঙ্গে তার খালাতো ভাইয়ের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নাঈম কীটনাশক পান করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপে থাকেন বা আত্মহানির চিন্তায় ভুগে থাকেন, দয়া করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্র, পরিবার বা বিশ্বস্ত কারও সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। প্রয়োজন হলে স্থানীয় জরুরি সহায়তা নম্বরে যোগাযোগ করা জরুরি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত