সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমানসহ ১৪ জনের নাম চার্জশিটে

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় প্রথম চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পিবিআইয়ের পরিদর্শক মো. আলমগীর হোসাইন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চার্জশিট জমা দেন। পরে বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।

আদালত পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে দুজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক রয়েছেন।

চার্জশিটে যাদের নাম রয়েছে-

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান

সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া

শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান

ভাতিজা আজমেরী ওসমান

থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি

সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল

ওমর ফারুক

আশরাফ

ইয়াসিন আরাফাত রাসেল

আবু বকর সিদ্দিক
এর সঙ্গে পূর্বে আসামি করা আরও কয়েকজনকে মিলিয়ে মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিতে অটোচালক আব্দুল লতিফ নিহত হন। পরে নিহতের বাবা মো. নেজাবুদ্দিন ১২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটি পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত