সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হামাস শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই, ঘোষণা দিলেন নেতানিয়াহু

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং হামাস সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা নেই—এই বক্তব্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে আহত সেনাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আমরা পূর্ণ শক্তিতে গাজায় প্রবেশ করতে প্রস্তুত। হামাসকে ধ্বংস করাই এখন মূল লক্ষ্য।

এই বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নেতানিয়াহু বলেন, “আমরা জিম্মিদের মুক্ত করবো এবং হামাসকে নির্মূল করবো—এই দুই কাজ একসঙ্গে শেষ করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও ইঙ্গিত দেন, জিম্মিমুক্তির বিনিময়ে ইসরায়েল কিছু সময়ের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। “হামাস যদি বলে—‘আমরা আরও ১০ জন জিম্মি ছাড়বো’, আমরা সেটা নেব। এরপর আবার অভিযান শুরু করব। যুদ্ধ থামবে না,” যোগ করেন তিনি।

এদিকে ফিলিস্তিনি জনগণের ভবিষ্যত নিয়েও নেতানিয়াহু মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এমন একটি পরিকল্পনা করছি, যাতে গাজার সাধারণ মানুষ অন্য কোনো দেশে যেতে পারে। আমি মনে করি—যদি সুযোগ দেওয়া হয়, তাহলে ৫০ শতাংশ বা তারও বেশি গাজাবাসী দেশ ছেড়ে চলে যেতে চাইবে।

তিনি আরও দাবি করেন, “হামাস গাজায় থাকবে না। আমরা এমন এক ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা জীবন বাঁচাতে দেশ ত্যাগ করতে পারবে, তবে অবশ্যই তাদের গ্রহণের জন্য প্রস্তুত দেশ থাকতে হবে।”

বৈঠকে উপস্থিত আহত সেনারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, “এই যুদ্ধ শেষ করতে হলে কঠোর অবস্থানই একমাত্র পথ।

নেতানিয়াহুর এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে। শান্তির আলোচনার বদলে যুদ্ধ ও জিম্মিমুক্তির শর্তে সাময়িক বিরতির কথায় আবারও গাজায় বিপর্যয় ও উদ্বেগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত