সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

২১ ঘণ্টা পরও শাহজালাল বিমানবন্দরের আগুন পুরোপুরি নিভেনি, উদ্ধারকাজ চলছে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিভেনি। আগুন নিয়ন্ত্রণে আসলেও দূর থেকেই এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই দিক থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

রোববার সকাল পর্যন্ত বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে আরও সময় লাগতে পারে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধোঁয়ার কারণে কাজ ব্যাহত হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে, পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমদিকে আগুন সীমিত এলাকায় থাকলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

রাত ৯টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই, তবে এখনও সম্পূর্ণ নিভে যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কার্গো ভিলেজের ক্ষতিগ্রস্ত অংশে মূলত আমদানিকৃত পণ্য মজুত রাখা হতো। ব্যবসায়ীরা বলছেন, এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এদিকে, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কমিটিগুলোকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, যদি নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত