আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট::ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে এলাকাবাসীকে আর ময়লার বিল দিতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ।
শনিবার (২ মে) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের জন্য ময়লার বিল সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে। একই সঙ্গে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান, যাতে পরিচ্ছন্নতাকর্মীদের আয় বা চাকরির কোনো ক্ষতি না হয়।
তার এই প্রতিশ্রুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। অনেকেই এটিকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এর বাস্তবায়নযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছেন।