আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবের সেই অপ্রতিরোধ্য ছাত্র-জনতার আন্দোলনের উত্তাপ ও চেতনার ঢেউ এবার আছড়ে পড়েছে ভারতে। নিজেদের ন্যায্য অধিকার আদায় ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে এসেছেন দেশটির সর্বস্তরের শিক্ষার্থীরা। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-এর ব্যানারে সংগঠিত এই গণআন্দোলন পুরো ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষা (NEET)-র প্রশ্নপত্র বারবার ফাঁস হওয়ার প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে পরিবেশবিদ সোনম ওয়াংচুক ২৬ দিন অনশন করার পর অনশন ভঙ্গ করেন। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নজিরবিহীন দমন-পীড়ন ও টিয়ার গ্যাস-লাঠিচার্জের মাধ্যমে আন্দোলন বানচাল করতে চাইছেন। তবে সকল বাঁধা উপেক্ষা করে রাজপথে অটল রয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই জীবনপণ লড়াইয়ে এবার পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বলিউডের শীর্ষ সারির তারকারা। প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং দক্ষিণী তারকা প্রকাশ রাজ সরাসরি রাজপথের মিছিলে অংশ নেন। অভিনেত্রী হুমা কুরেশি, ইমরান খান ও অমল পারাশর যন্তর মন্তর ও মুম্বাইয়ের রাজপথে নেমে সাধারণ ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছেন। এমনকি মিছিলে অংশ নিতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হওয়া অভিনেত্রী আয়েশা খান স্পষ্ট জানিয়ে দেন, "মেরুদণ্ড হারানোর চেয়ে ক্যারিয়ার হারানো অনেক ভালো"।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের পক্ষে গর্জে উঠেছেন আলিয়া ভাট, সালমান খান, কারিনা কাপুর, সারা আলি খান, অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান ও নাসিরুদ্দিন শাহের মতো তারকারা। প্রবীণ অভিনেত্রী টুইঙ্কল খান্না আটক শিক্ষার্থীদের সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। অন্যদিকে প্রীতি জিনতা ও আমির খান সোনম ওয়াংচুকের দাবির প্রতি সমর্থন জানান। বলিউড তারকাদের এই নজিরবিহীন সমর্থন ভারতের রাজপথের এই ছাত্র আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন মাত্রা দান করেছে।