সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ গড়ার ঘোষণা ট্রাম্পের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দৃষ্টি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোহায় আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, গাজা যদি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসত, তাহলে তিনি এটিকে ‘ফ্রিডম জোন’ হিসেবে গড়ে তুলতেন।

ট্রাম্পের ভাষায়, “গাজার সমস্যা কেউ কখনো সমাধান করতে পারেনি। আমি চাই, যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিক এবং এটিকে এমন একটি এলাকা বানাক যেখানে মানুষ নিরাপদে বাস করতে পারে।”

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, গাজার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই ‘হামাসকে মোকাবিলা’ করতে হবে। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস পরিচালিত আল-আকসা ফ্লাড অভিযানকে ‘মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা’ হিসেবেও উল্লেখ করেন।

এদিকে একই দিন মধ্যরাতে ইসরায়েলের চালানো ১২টি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি, যাদের অধিকাংশই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার বাসিন্দা। হামলায় নারী ও শিশুরাও নিহত হয়েছে। ইসলামিক বিশ্ববিদ্যালয়, আল-শিফা হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত তিনটি স্কুল খালি করতে বলেছে ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এসব এলাকায় হাজারো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে, যাদের সরানো এখন অসম্ভব।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলার ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ ইতোমধ্যেই বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং অধিকাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত