সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

চামড়া সংরক্ষণে ঈদের আগে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চামড়া সংরক্ষণে কোনো ধরনের সংকট না হয়, সে লক্ষ্যেই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লবণ মূলত মাদরাসা, এতিমখানা ও মসজিদভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করা হবে, যেগুলো কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সক্রিয় থাকে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে সচিবালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও সঠিকভাবে সংরক্ষণের জন্য লবণ সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। যতদিন না বাজারে চামড়া বিক্রির উপযুক্ত পরিবেশ তৈরি হয়, ততদিন যেন এসব চামড়া সংরক্ষণ করা যায়, সে জন্যই এই উদ্যোগ।

তিনি আরও জানান, এবারের ঈদে চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ ও বাজার সিন্ডিকেট প্রতিরোধে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির বিষয়টিও বিবেচনায় আনা হবে।

সভায় কোরবানির পশু ব্যবস্থাপনা, হাট নিয়ন্ত্রণ, পশু পরিবহনের সময় নিষ্ঠুরতা রোধ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা হয়। সরকার চায়, ঈদের সময় চামড়া যেন অপচয় না হয় বা মাটিতে পচে না যায়।

এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সাভার চামড়া শিল্প নগরীসহ অন্যান্য জায়গায় বর্জ্য ব্যবস্থাপনাও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত