সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

ইসলামের বিরুদ্ধে অপমান সহ্য করেনি আদালত: কোরআন পোড়ানোয় দোষী সাব্যস্ত এক ব্যক্তি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তুরস্কের কনস্যুলেটের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় হ্যামিট কোসকুন নামে এক ব্যক্তিকে আদালত দোষী সাব্যস্ত করেছে। এই অপরাধে তাকে ২৪০ ইউরো জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার টাকা।

৫০ বছর বয়সী কোসকুন তুরস্কে জন্মগ্রহণকারী এবং কুর্দিশ-আর্মেনিয়ান বংশোদ্ভূত। তিনি নিজেকে নাস্তিক দাবি করেন এবং লন্ডনের নাইটসব্রিজ এলাকায় তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ান। ঘটনার সময় তিনি ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর ও বিদ্বেষমূলক বক্তব্যও দেন।

আদালতে কোসকুন দাবি করেন, এটি ছিল তার শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মতপ্রকাশের স্বাধীনতার চর্চা। তিনি বলেন, এই কাজটি তুরস্ক সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে করেছেন, ইসলাম ধর্মকে লক্ষ্য করে নয়। তবে বিচারক ম্যাকগারভা তার এ যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত উসকানিমূলক এবং এতে মুসলিমদের প্রতি বিদ্বেষের প্রভাব স্পষ্ট। বিচারকের মতে, সময়, স্থান ও ভাষা সব মিলিয়ে এটি জনশৃঙ্খলা ব্যাহত করেছে এবং মুসলিম সমাজে আতঙ্ক তৈরি করেছে।

কোসকুনের পক্ষে আইনি সহায়তা দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল সেক্যুলার সোসাইটি ও ফ্রি স্পিচ ইউনিয়ন। তারা আদালতের রায়কে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ দাবি করে আপিলের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, মুসলিম অ্যাডভোকেসি সংস্থা এমইএনডি (MEND) আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা মানে ঘৃণা ছড়ানোর অধিকার নয়।

ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে ধর্ম অবমাননা বিষয়ক কোনো আইন নেই এবং এমন আইন প্রণয়নেরও কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে বিরোধী কনজারভেটিভ দলের নেত্রী কেমি বাডেনক বলেছেন, যুক্তরাজ্যে বিশ্বাস করার অধিকার যেমন আছে, তেমনি অবিশ্বাস করারও অধিকার মানুষের মৌলিক অধিকার, এবং তিনি সে অধিকার রক্ষায় সোচ্চার থাকবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত