সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ‘ম্যাডলিন’ জাহাজসহ ১২ মানবাধিকারকর্মীকে জব্দ করল ইসরায়েল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে মানবিক ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করে জোরপূর্বক নিজেদের আশদাদ বন্দরে নিয়ে গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। জাহাজটিতে ১২ জন মানবাধিকারকর্মী ছিলেন, যারা গাজার অবরুদ্ধ ও অনাহারে থাকা মানুষের জন্য জরুরি খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং শিশুদের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যাচ্ছিলেন।

জানা গেছে, ‘ম্যাডলিন’ জাহাজটি পরিচালনা করছিল আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC)’। গত ১ জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে জাহাজটি রওনা হয়। এর লক্ষ্য ছিল মানবিক সহায়তা পৌঁছে দেওয়া গাজার ভেতরে, যেখানে ইসরায়েলের অবরোধের কারণে শিশুরা পর্যন্ত অনাহারে মারা যাচ্ছে।

ইসরায়েলি নৌবাহিনী রোববার মধ্যরাতে গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটক করে। এরপর এটিকে আশদাদ বন্দরে নেওয়া হয়। মানবাধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, আটককৃত কর্মীদের ইসরায়েলের রামলে শহরের একটি বন্দিশিবিরে রাখা হতে পারে এবং পরে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে।

জাহাজে থাকা ১২ মানবাধিকারকর্মীর তালিকায় ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ও ফরাসি-ফিলিস্তিনি রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ব্রাজিলের থিয়াগো আভিলা, তুরস্কের সুলাইব ওর্দু, ফ্রান্সের ওমর ফায়াদ, ফ্রান্সের পাস্কাল মৌরিয়েরাস ও ব্যাপতিস্ত আন্দ্রে, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস, ইয়ানিস মোহামদি এবং ফ্রান্সের রিভা ভিয়া।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বন্দরে পৌঁছানোর পর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেটা থুনবার্গসহ যাত্রীদের ছবি প্রকাশ করে ইসরায়েল দাবি করে—তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ।

‘ম্যাডলিন’ জাহাজে যে ত্রাণসামগ্রী ছিল, তার মধ্যে ছিল চাল, ময়দা, শিশুদের দুধ, ডায়াপার, স্যানিটারি প্যাড, চিকিৎসা সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ কিট এবং শিশুদের কৃত্রিম অঙ্গ। সব কিছুই ছিল গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য নির্দিষ্টভাবে সংগৃহীত ও প্রস্তুতকৃত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত