সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ইরানি নাগরিকদের রাজধানী তেহরান ছাড়ার হুমকি নেতানিয়াহুর, আজ রাতে ইরান ভূখণ্ডে আরও ভয়াবহ হামলার ইঙ্গিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেছেন, ইরানের রাজধানী তেহরান থেকে যেন সাধারণ নাগরিকরা সরে যায়, কারণ সামনে আরও বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেছেন, ইসরায়েল এখন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিজয়ের পথে রয়েছে।

সোমবার (১৬ জুন) মধ্য ইসরায়েলের টেল নফ বিমানঘাঁটিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, “আমরা আমাদের দুটি মূল লক্ষ্য অর্জনের পথে রয়েছি—একটি হলো ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা এবং অপরটি ক্ষেপণাস্ত্র হুমকি দূর করা।”

তিনি আরও বলেন, “তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েল এই যুদ্ধে স্পষ্টভাবে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।”

এ সময় ইরানিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, “আমরা আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। তাই ইরানি নাগরিকদের তেহরান ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাই।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার ইসরায়েল আকস্মিক বিমান হামলায় ইরানের নাতানজ ও ইসফাহানে অবস্থিত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানে। এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও ইরানের চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হন বলে দাবি করা হয়েছে।

জবাবে ১৪ জুন শনিবার রাতে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলা চলছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত