সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান, ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি মিথ্যা: তেহরান টাইমস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: তেহরান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, তা মিথ্যা এবং ইরানের ওপর চাপ তৈরির একটি কৌশলমাত্র বলে মন্তব্য করেছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) তেহরান টাইমস জানায়, ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন—ইরান ও ইসরায়েল উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং সেটি ১২ ঘণ্টার মধ্যে কার্যকর হবে।

তবে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী এই দাবিকে সরাসরি মিথ্যা বলে আখ্যায়িত করে বলেন,
“আমেরিকা ও ইসরায়েল চায়, ইরান যেন তাদের প্রতিরক্ষা শিথিল করে, যাতে তারা আরও হামলা করতে পারে। যুদ্ধবিরতির নামে মিথ্যাচার করে তারা ইরানিদের বিভ্রান্ত করতে চাইছে।”

তিনি আরও বলেন, ট্রাম্পের দাবি ইরান সরকারকে যুদ্ধবিরতিতে রাজি করাতে এবং অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি করতেই চালানো একটি কূটনৈতিক কৌশল।

এছাড়াও, তিনি অভিযোগ করেন,
“ট্রাম্প দুই মাস ধরে আলোচনার নাটক চালিয়ে গেছেন, অথচ তিনি আগেই ইসরায়েলকে ইরানের সামরিক, বেসামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিয়ে রেখেছিলেন।”

প্রসঙ্গত, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয় ১৩ জুন, যখন ইসরায়েল ইরানের বিভিন্ন আবাসিক ও গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালায়। ওই সময় ইরান ছিল ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রস্তুতিতে।

ইরান এখনো স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—যতক্ষণ না “প্রতিশোধ সম্পন্ন হয়”, ততক্ষণ তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি নয়।

সূত্র: Tehran Times.

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত