সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

নিজের দেশ ইসরাইলকে এত ভালোভাবে সেবা করা মহান বীর নেতানিয়াহুকে কে ক্ষমা করে দিতে হবে বললেন ডোনাল্ড ট্রাম্প

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার অবিলম্বে বাতিল অথবা তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, “বিবি নেতানিয়াহুর বিচার এখনই বাতিল করতে হবে, অথবা তাকে ক্ষমা করে দিতে হবে— কারণ তিনি নিজ দেশের জন্য একজন মহান সেবক ও বীর।”

বুধবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি আরও জানান, নেতানিয়াহুর আগামী সোমবার ফের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ২০১৯ সাল থেকে ঘুষ, প্রতারণা এবং জনবিশ্বাস ভঙ্গের অভিযোগে অভিযুক্ত। ২০২০ সাল থেকে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। যদিও নেতানিয়াহু বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তেলআবিবে চলতি বছরের ৩ জুন থেকে পুনরায় তার জেরা শুরু হয়েছে, যা ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্তত এক বছর ধরে চলতে পারে।

ক্ষমা নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজোগের ক্ষমা দেওয়ার সাংবিধানিক অধিকার থাকলেও এ বিষয়ে এখনো কোনো আবেদন জমা পড়েনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হারজোগের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, “বিষয়টি আপাতত আলোচনায় নেই।”

“আমেরিকাই বিবিকে বাঁচাবে” ট্রাম্প

ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তার দৃঢ় সমর্থন জানিয়ে বলেন, “আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকেও বাঁচাবে।”

অনেকে বলছেন, এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় মার্কিন সহায়তার প্রতি ইঙ্গিত করেছেন। তবে নেতানিয়াহুর বিচারিক প্রক্রিয়ায় ট্রাম্প সরাসরি কোনো প্রভাব ফেলতে চান কি না, তা এখনো স্পষ্ট নয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত