সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৩৯ ফিলিস্তিনিকে হ’ত্যা করলো হা/য়/না ই’সরা’ইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম গাজায় সমুদ্রতীরবর্তী একটি খোলা ক্যাফেতে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিকও রয়েছেন।

সোমবার এই হামলা চালানো হয়, যেটি মূলত সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও স্থানীয় বাসিন্দাদের ব্যবহৃত একটি তাঁবুতে গড়া খোলা ক্যাফে ছিল।

গাজার হামাস-শাসিত সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বিবিসিকে জানান, আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে এখন পর্যন্ত ২০টি মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আরও ১৯ জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ফলে একটি গভীর গর্ত সৃষ্টি হয়েছে এবং উদ্ধার কাজ এখনো চলমান।

নিহত সাংবাদিক ইসমাইল আবু হাতাবসহ ক্যাফেতে অবস্থানরত অনেক নারী ও শিশু প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় একটি প্রোডাকশন হাউসের ক্যামেরাম্যান আজিজ আল-আফিফি বলেন, “আমি ক্যাফেটির দিকে যাচ্ছিলাম ইন্টারনেট ব্যবহারের জন্য। মাত্র কয়েক মিটার দূরে থাকতে ভয়াবহ বিস্ফোরণ হয়। ছুটে গিয়ে দেখি, আমার পরিচিত সহকর্মীরা মৃত অবস্থায় পড়ে আছেন। চারপাশে রক্ত, আর্তনাদ আর লাশ।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা ওই এলাকায় আঘাত হানে। ভিডিও ফুটেজে হামলার পরের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে—লাশ ছড়িয়ে ছিটিয়ে, ধ্বংসস্তূপ আর ছিন্নভিন্ন মানবদেহ।

আল-বাকা ক্যাফেটির অবস্থান ছিল গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে। এটি ছিল ইন্টারনেট সংযুক্ত কাজের উপযোগী শান্তিপূর্ণ জায়গা। এখানে প্রতিদিন অনেক সাংবাদিক ও দূরবর্তী কর্মী বসে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার আগে রাতভর গাজা উপত্যকাজুড়ে ইসরাইল একাধিক বিমান হামলা চালায়, যার ফলে শত শত ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

আল-আহলি হাসপাতালের এক চিকিৎসক বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে শিশু ও বয়স্করাও রয়েছেন।

এই ভয়াবহ হামলা এমন এক সময়ে ঘটল, যখন চলতি বছরের মার্চে যুদ্ধ ফের শুরুর পর ইসরায়েল সবচেয়ে বড় গাজা ছাড়ার নির্দেশ দেয়। যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত