সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

অক্টোবরের আগেই পাকিস্তানে ভয়াবহ হা’ম’লার আশঙ্কা, ভারত-ইসরাইলের ভয়ং’কর ষ’ড়’যন্ত্র ফাঁস!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল–ইরান ১২ দিনের যুদ্ধ শেষ হলেও সেই যুদ্ধ নতুন এক পরিকল্পনার দ্বার খুলে দিয়েছে— পাকিস্তানের বিরুদ্ধে ভারত ও ইসরাইলের সমন্বিত হামলার ছক। সম্প্রতি এই গোপন পরিকল্পনার নানা প্রমাণ উঠে এসেছে, যা সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর দৃষ্টিগোচর হয়েছে।

বিখ্যাত আন্তর্জাতিক সাময়িকী ফরেন পলিসি, ইউরোপীয় গবেষণা ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি, এবং জিও টিভিসহ বিভিন্ন সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে সামরিক সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। তাদের পারস্পরিক সম্পর্ক এখন শুধু রাজনৈতিক নয়, বরং যৌথ সামরিক অভিযানের দিকেও এগোচ্ছে।

২০১৭ সালে মোদির ইসরাইল সফরের পর থেকেই কাশ্মীর দখল ও দমননীতিতে ইসরাইলি কৌশল অনুসরণ শুরু হয়। হিন্দুত্ববাদী মতাদর্শ এবং ইহুদিবাদ এখন একে অপরের ঘনিষ্ঠ মিত্র। কাশ্মীরে মুসলিম জনসংখ্যাকে হিন্দু জনসংখ্যায় রূপান্তরের পরিকল্পনাও ফিলিস্তিনে ইসরাইলের ভূমিকা থেকে অনুপ্রাণিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির ভূরাজনীতি বিভাগের পরিচালক মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার ডাক দেন। ভারতীয় এক্স ব্যবহারকারীরাও পাকিস্তান আক্রমণের পক্ষে নানা পোস্ট দিয়েছে।

কানাডার অধ্যাপক জুলিয়ান স্পেন্সার-চার্চিল মডার্ন ডিপ্লোমেসিতে প্রকাশিত প্রবন্ধে বলেন, “ইরানকে নিষ্ক্রিয় করার পর পাকিস্তানই হবে ইসরাইলের পরবর্তী লক্ষ্য।” তিনি বলেন, ভারতকে ঘাঁটি করে পাকিস্তানে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হতে পারে। সিন্ধু ও পাঞ্জাব ভাগ করে পাকিস্তানকে দুর্বল করে দেওয়ার আশঙ্কাও তুলে ধরেন।

এদিকে সাম্প্রতিক ভারত-ইসরাইল অস্ত্র চুক্তি আরও বড় অশনিসংকেত। আদানি গ্রুপের মাধ্যমে ইসরাইলি ড্রোন হার্মিস-৯০০ ভারতে তৈরি হচ্ছে এবং পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করা হয়। তবে পাকিস্তান সফলভাবে কয়েকটি ড্রোন ভূপাতিত করে।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান কোনো লেবানন, গাজা বা ইরান নয়। দেশটির পারমাণবিক অস্ত্র ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুদ্ধ জটিল ও মারাত্মক রূপ নিতে পারে। মে মাসে পাকিস্তান চারটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে—যা ভারতের জন্য বড় এক চ্যালেঞ্জ।

বিশ্লেষকদের মতে, ভারত ও ইসরাইলের এই জোট শুধু মুসলিমবিরোধী একটি মতাদর্শের ফল, যা দক্ষিণ এশিয়ায় এক বিপজ্জনক সংঘর্ষের আশঙ্কা তৈরি করছে।

সূত্র: জিও টিভি, ফরেন পলিসি, মডার্ন ডিপ্লোমেসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত