সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি: যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন মোদি!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ভারতের বহুল আলোচিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কেলেঙ্কারিতে বড় অগ্রগতি এসেছে। ১৪ হাজার কোটি রুপি জালিয়াতির মামলায় মূল অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদির ছোট ভাই নেহাল দীপক মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ।

শুক্রবার (৪ জুলাই) ইন্টারপোলের রেড কর্নার নোটিশের ভিত্তিতে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। এর আগে ভারত সরকারের অনুরোধে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলছিল।

নেহাল মোদি বেলজিয়ামের নাগরিক হলেও, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আবেদনের ভিত্তিতে ইন্টারপোল এই নোটিশ জারি করে। অভিযোগ রয়েছে, ২০১৮ সালে পিএনবি কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর ভাই নীরব মোদিকে পালাতে সহায়তা করেন নেহাল।

তাকে জালিয়াতির প্রমাণ নষ্ট, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হাজার হাজার কোটি রুপি বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন আদালতে তার প্রত্যর্পণ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুলাই। মার্কিন প্রসিকিউশন জামিনের বিরোধিতা করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে মুম্বাইয়ের পিএনবির ব্র্যাডি হাউস শাখায় নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় প্রায় ১৩,৫০০ কোটি রুপি আত্মসাৎ করেন। ঘটনার পরপরই তারা দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে নীরব মোদি যুক্তরাজ্যে এবং চোকসি অ্যান্টিগায় কারাবন্দী রয়েছেন।

নেহাল মোদির গ্রেপ্তারে বহুল আলোচিত এই কেলেঙ্কারির তদন্তে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত