সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর লড়াই করা, সেই মহান শিক্ষিকা মাহরিন চৌধুরীর মৃত্যু!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কলেজটির কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
যে আগুনের ভয়াল থাবা থেকে শিশুদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি, সেই গল্পে আজ শোকাহত পুরো দেশ।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান হঠাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের সামনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই বিমানটিতে আগুন ধরে যায়।
ওই সময় ছোট ছোট শিশু শিক্ষার্থীদের হাত ধরে নিরাপদ গেটে পৌঁছে দেওয়াই ছিল মাহরিন চৌধুরীর নিত্যদিনের দায়িত্ব।
বিধ্বস্ত বিমানের আগুনে চারপাশ যখন দাউদাউ করে জ্বলছে, তখনও মাহরিন চৌধুরী বের হয়ে আসেননি — একে একে যতজন শিশুকে সম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছিলেন তিনি।
শেষমেশ শতভাগ দগ্ধ শরীর নিয়ে লড়ে গেছেন হাসপাতালের বিছানায়, আর ফিরে আসেননি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মাহরিন চৌধুরীর ভাই মুনাফ মুজিব চৌধুরী এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন — ‘মাহরিন আপু আর আমাদের মাঝে নেই। আমার বড় বোন, যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। আজ সবাই তার জন্য দোয়া করবেন।’

এই মহান শিক্ষিকা রেখে গেলেন তার দুই সন্তানকে।
জাতি আজ শোকাহত, বুক ভরা কৃতজ্ঞতায় মাহরিন চৌধুরীর আত্মত্যাগ স্মরণ করছে সবাই।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত