সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হাসিনার বিরুদ্ধে আল জাজিরার গাঁ শিউরে উঠা চাঞ্চল্যকর অনুসন্ধান!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এর ইনভেস্টিগেটিভ ইউনিট গোপনে রেকর্ড করা ফোনালাপ ও নথি ফাঁস করে দাবি করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন।

‘হাসিনা–জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামের প্রামাণ্যচিত্রে দাবি করা হয়েছে, শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও নিরাপত্তা বাহিনীর গোপন পরিকল্পনার মাধ্যমে ঢাকার বিক্ষোভে গুলি, হেলিকপ্টার থেকে আক্রমণ এবং ইন্টারনেট বন্ধ করে গণহত্যার চিত্র বিশ্ব থেকে লুকানোর চেষ্টা হয়।

ফাঁস হওয়া ফোনালাপে শেখ হাসিনা তৎকালীন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, “আমার নির্দেশনা দেওয়া হয়েছে, এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে।” আরেক রেকর্ডিংয়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের কথাও উঠে এসেছে।

তদন্তে বলা হয়, তিন সপ্তাহে প্রায় ১৫০০ বিক্ষোভকারী নিহত, ২৫ হাজার আহত এবং নিরাপত্তা বাহিনী প্রায় ৩০ লাখ রাউন্ড গুলি ছুড়েছিল।

এছাড়া, নিহত ছাত্র আবু সাইয়েদের হত্যার ময়নাতদন্ত রিপোর্ট ৫ বার বদলে গুলির প্রমাণ মুছে ফেলার চেষ্টা ও পরিবারের উপর ভয়ভীতি প্রদর্শনের বিষয়টিও প্রামাণ্যচিত্রে উঠে এসেছে।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, শেখ হাসিনা কখনও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি এবং গোপন রেকর্ডিংগুলো ভুয়া।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে আল জাজিরার সংবাদকে ভুয়া দাবি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা আওয়ামী লীগকে বিনোদন লীগ বলে হাস্যরসে মেতেছে! কেউ কেউ বলছে, গত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতাই ছিল না, ক্ষমতায় না থাকলে মানুষ মারবে কি করে? আল জাজিরার দাবি ভুয়া!!

সূত্র: আল জাজিরা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত